অভাগা তুই

অভাগা তুই কি ভেবে যে
পেতেছিলি হাত
আমার কাছে আছে শুধু
না ঘুমানো রাত।
আমার আছে ক্লান্ত প্রাণ
পিছুটানে ভরা
লাভ হবে না কাছে এসে
আমার এ মন মরা।
আমি কেবল আকাশ দেখি
রাতের কালো মাখি
চাঁদের আলোয় ভিজি বলে
না ঘুমানো পাখি।

No comments