এই পতাকায় লেখা আছে
হাজার লোকের নাম
রক্ত দিয়ে কেনা এটি
অমুল্য তার দাম।
লাল সবুজের এই পতাকা
লাখ শহীদের দান
এই পতাকা কেনার লাগি
দিলেম কত প্রাণ।
এই পতাকা রাখব মোরা
তাইতো বুকে ধরি
যে পতাকা এনেছি কাড়ি
কঠিন যুদ্ধ করি।
এই পতাকা
Reviewed by
MOTIUR RAHMAN MUNNA
on
10/26/2018
Rating:
5
No comments