ফেব্রুয়ারীর এই তারিখে



ফেব্রুয়ারীর এই প্রভাতে
স্মরী সে সব প্রাণ
ভাষার জন্য দেশের জন্য
জীবন করেছে দান

ফেব্রুয়ারীর এই তারিখে
মরল কত জন
শত্রু সেনারা মারল দেহ
মারতে পারেনি মন

তাইতো ওরা হার মানলো
তাদের মনবলে
বাংলা ভাষার আনলো বিজয়
রক্তে চোখে জলে

কত যে ভায়ের প্রাণটা গেল
তার কি আছে ঠিক
শত কিংবা সহস্রধিক
কিংবা তার অধিক

No comments