আমার দেশ




চির সবুজ দেশটি এমন 
 কোথা পাবে আর
দেশটি বড় আজব আমার  
রুপেরি বাহার

চোখে ভাসে সুদূর আকাশ
ভাসে মেঘের মেলা
গুন গুনিয়ে পাখি ডাকে
প্রতি প্রভাত বেলা

নদী বহে নিরিবিলি
বহে অবিরাম
আমার দেশে হাজার নদী
হাজার তাদের নাম

আমার দেশে কৃষাণ হাসে
ফসল ঘরে আনী
আমার দেশ সেরা দেশ
সত্যি রুপের রাণী

No comments