ডাকবো না’কো তাকে

ভোরের আকাশ নিরব যদি থাকে
থাকুক তবে, ডাকবো না'কো তাকে।
দিনের আলো উঠতে লাগুক
নিরব রাতের শেষে
স্বপ্ন গুলো জাগতে থাকুক
নতুন পরিবেশে।

আমার না হয় ঝড়ের কোলে
স্বপ্ন গেছে ঝরে!
হাজার লোকের স্বপ্ন তবু
থামাই কেমন করে।
নতুন দিনের নতুন পথেই
বেঁচে থাকার সাধ
থাক লুকিয়ে, আমার বা কি
দেবো না তো বাঁধ।

No comments