তাই এল আজ বিজ্ঞান



সূর্য় কেন পূর্বে ওঠে
জগ’ৎ কোথায় কেমনে ছোটে
আকাশ কোথায়, কোন সীমানায়!
রাত্রে কেন চাঁদ দেখা যায়
পাহাড় কেন ঠায় দাড়িয়ে
সকাল কোথায় যায় হারিয়ে
কেমন করে আধার নামে
জীবণ কেন আপনি থামে
প্রশ্ন করি নিজের কাছে
প্রশ্ন হাজার এমনি আছে
জবাব গুলো খুজতে থাকি
কোনটা জানা, কোনটা বাকি
চাই সমাধান , চাই সমাধান
তাই এল আজ বিজ্ঞান।

No comments