পণ
পণ করেছি করবো সেবা
রোগীর কাছে ছুটে
দুখীর কাছে সুখ বিলাব
দুঃখ নিয়ে লুটে।
ব্যাথার কাতর যেই অভাগী
প্রাণ সপেছি তার লাগি
যেই বেচারা ক্ষুধায় মরে
আহার দিব তার তরে।
সুখে দুখে থাকবো মিশে
এই করেছি পণ
সবাই মোরা সবার তরে
সবারই আপন।

No comments