মায়ের ভাষা



বাংলা হবে রাষ্ট ভাষা
একটি বাণী মুখে
রাজ পথে ছাত্র সমাজ
শক্তি ভরা বুকে

বঙ্গ যাদের মায়ের ভাষা
শিখছে বঙ্গ বুলি
পর ভাষা কেমনে মানি
আপন ভাষা ভূলি

তাইতো ভাষার এই দাবিতে
নব জাগরণ
তরুন সমাজ রাজ পথে
করছে আন্দোলন

মায়ের ভাষা বাংলা ভাষা
প্রাণের চেয়ে দামি
বাংলা ভাষার দাবিতে মিছিল
যাবে না তো থামি

মরতে পারে এই জনতা
মায়ের ভাষার লাগি
মায়ের ভাষা মুখে নিয়ে
উঠছে তারা জাগি

শত্রু সেনার গুলির ভয়ে
ভিতু কেউ নয়
এইতো বুঝি শ্রেষ্ট পাওয়া
মরন যদি হয়

তাইতো সালাম বুক ফুলিয়ে
সামনে ছুটে চলে
রাষ্ট ভাষা বাংলা চাই
এই বাণী বলে

গুলে করে মুখের বুলি
চাইলো কেড়ে নিতে
ছাত্র-তরুন এই জনতা
ওরাই গেছে জিতে

রফিক-সফিক বরকত ওরা
মরেণি আজ তাই
বেঁচে আছে বঙ্গ ভাষী
সবার কলিজায়

No comments