এলিয়েনের অভিযান
তিন হাজার সালের শেষের দিকে এই রে আবিষ্কার হয়। তখন থেকেই রশ্নিটি আমাদের
পৃথিবী ও মানব সভ্যতা বাঁচিয়ে রাখতে ব্যপক ভুমিকা পালন করে। তিন হাজার সালের শুরু থেকেই
ভীনগ্রহবাসী অর্থাৎ এলিয়েন রা ব্যপক আগ্রাসী ভুমিকা পালন করতে থাকে। বিশাল ক্ষমতা ধর
এই সব এলিয়েনরা কখনই চাইছিল না তারা ছাড়া মহাবিশ্বে দ্বিতীয় কোন বুদ্ধিজীবীর অস্তিত্ব
থাকুক।
তখনকার শ্রেষ্ট বিজ্ঞানিদের সংগঠন আইএনইটির অন্যতম তিন বিজ্ঞানি রবেন,
রাসেল আর রাহাতের আপ্রাণ চেষ্টায় পৃথিবীর বাইরে একদল বুদ্ধিমান প্রাণের অস্তিত্ব পাওয়া
সম্ভব হয়। অনেক চেষ্টার পর তাদের সাথে যোগাযোগ রক্ষা হয়। পৃথিবীর মানুষ তাদেরকে বন্ধু
ভাবতে শুরু করে। কিন্তু ভীনগ্রহবাসী এলিয়েনরা কখনই বন্ধু হবার যোগ্য ছিল না। ওরা পৃথিবী
থেকে মানব জাতিকে ধংস করে পৃথিবী দখল করে নেবার হীন পরিকল্পনা করতে থাকে। কোন কারন
ছাড়ায় একদিন হামলা করে বসে পৃথিবীর উপর। অসংখ্য মানুষ প্রাণ হারাতে থাকে। শক্তিশালী দেশ গুলো তাদের সামরিক শক্তির সর্বোত্তম
ব্যবহার করতে থাকে।
কিন্তু কিছুতেই কিছু হয় না। একদিকে এলিয়েন গুলো ছিল ভয়ানক শক্তিশালী,
অন্যদিকে তাদের সাথে ছিল শক্তিশালী মারণাস্ত্র। ফল সরুপ মানব সভ্যতা অনিশ্চিত ভবিষ্যতের
দিকে এগিয়ে যেতে থাকে। ঠিক তখনই আবিষ্কার হয় আল্ট্রা ভারনারেবল রে। যেই রে টি যে কোন
ধাতব বস্তুকে ধংস করে দিতে পারে। ধাতব বস্তুতে নির্মিত এলিয়েনরাও তাই এই রে দ্বারা
ধ্বংসপ্রাপ্ত হয়। এবং পৃথিবী ও পৃথিবীর মানুষ রক্ষা পাই ভীনগ্রহবাসির আগ্রাসন থেকে।
কিন্তু এই সব বহু আগের কথা। এখন পৃথিবী সহ আরও বেশ কয়েকটি গ্রহে মানুষ
বাস করে। বিজ্ঞানের অগ্রগতির ফল হিসাবে মানব সভ্যতা এখন অনেক বেশি উন্নতি সাধন করেছে।
আল্ট্রা ভারনারেবল রেও পরিবর্তিত হয়েছে। আত্মরক্ষার জন্য এই রে’টি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ
ভূমিকা পালন করছে।
এত কিছু ভাবার সময় রাহুল হয়তো
পায়নি। কিন্তু অদ্ভুত দুই মানবের উপস্থিতিতে রাহুল বেশ ঘাবড়ে গেছে।
"ভয় পেয়ে গেছো ইয়ংম্যান! এটা অত্যাধুনিক যন্ত্রদিয়ে তৈরি যন্ত্রমানব।
এরা আন্ট্রা ভারনারেবল রে থেকে নিজেদেরকে বাঁচাতে সক্ষম।" কথা বলতে বলতে বেরিয়ে
এল বিরু স্যার। বিরু স্যার আইএনইটির বর্তমান সভাপতি। রাহুল এনআরটির অন্যতম সদস্য।
এবার নিজেকে সামলে নিল রাহুল। হ্যা সে সত্তিই ভয় পেয়ে গেছিলো। সময়ের
পরিবর্তনের সাথে সাথে অনেক এলিয়েনদেও সাথে যোগাযোগ হয়েছে। কিন্তু তাদেরকে পৃথিবীতে
প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পৃথিবীর বাইরে রাখা হয়েছে বিশাল নিরাপত্তা বলায়। মানব
জাতি এখন অনেক সচেতন।
এলিয়েনের অভিযান
Reviewed by MOTIUR RAHMAN MUNNA
on
10/22/2018
Rating: 5
Reviewed by MOTIUR RAHMAN MUNNA
on
10/22/2018
Rating: 5

No comments