রুপের রাণী



কোথায় এমন কৃষাণ হাসে
কাধে লইয়া ধান
এমন করে বাজিয়ে বাশি
রাখাল গাহে গান

কোথায় এমন সূর্য ওঠে
সাত সকালে রোজ
তাকিয়ে দেখ চারিদিকে
পাবে না কোথাও খোজ

এখানে হাসে চন্দ্র মামা
জোৎস্না বইয়া আনে
এখানে সবার মন জুড়ে যায়
পাখির কলতানে

কি বলিব রুপের কথা
সেত রুপের রাণী
এই ধারাতে কোথাও যে নেই
এমন দেশ একখানি

No comments