ফেব্রুয়ারীর এই চেতনা



ফেব্রুয়ারীর এই চেতনা
লাগুক সবার মনে
ফেব্রুয়ারীর এই দিনে যে
মরল কত জনে!

ফেব্রুয়ারীল একুশ তারিখ
ঘটল যেটা আজ
ক্ষিপ্ত ছিল বীর জনতা
তরুন ছাত্র-সমাজ

এই প্রভাতে মিসিল দিল
স্লোগান ছিল মুখে
বঙ্গ যারা লইল কেড়ে
তাদের দেব রুখে

এই জনতার আন্দোলনে
সব মানিল হার
জয় হল যে বীরজনতার
জয় হল বাংলার

No comments