স্বাধীনতার স্বাধ



স্বাধীনতার স্বাধ পেয়েছি
পেয়েছি আজ মুক্তি
স্বাধীনভাবে কথা বলি
স্বাধীন মোদের উক্তি

স্বাধীনতার এই ক্ষণে আজ
স্মরি মুক্তিসেনা
যাদের কাছে আজও মোরা
হয়ে আছি দেনা

তাদের বুকের রক্ত দিয়ে
কেনা স্বাধীনতা
তাদের প্রাণের বিনিময়ে
পেলাম জাতীয়তা

তাইতো এই শুভ ক্ষণে
তাদের কথায় স্মরি
যারা আছেন অনেক দুরে
দেশটা স্বাধীন করি

No comments