খোকা



নদীর পড়ের পথের ধারে
খোকাকে রোজ খুজি
বিজয় বেসে মিষ্টি হেসে
আসল খোকা বুঝি

খোকা খোকা এত ডাকি
পাই না সাড়া তার
আমার খোকা কোথায় আছে
আসবে কবে আর

তোমার লাগি মুড়ি ভাজি
হাজার পিঠা করি
পুই লতা আর সিমের বাণে
উঠান দিয়েছি ভরি

আসবে কবে আমার খোকা
আমার ছোট্ট নীড়ে
আসবে ফিরে খোকা আবার
মেঘনা নদীর তীরে

এই যমুনার পাড়ে বসে
কেটেছে কত কাল
আজকে খোকা যুদ্ধে গেছে
ছিনিয়ে মায়াজাল

খোকা গেছে অনেক দুরে
আনতে স্বাধিনতা
আসবে কবে আবার ফিরে
তাইতো ব্যকুলতা

তাইতো খোকা তোমার জন্য
এত আয়োজন
থাকবে দুরে কই লুকিয়ে
থাকবে কতক্ষণ!

মায়ের কথা পড়ে কি মনে
যখন যুদ্ধকরে!
মায়ের জন্য যুদ্ধ খোকার
যুদ্ধ দেশের তরে

যুদ্ধ শেষে বিজয় বেশে
আসবে খোকা বলে
একা একা প্রহর গুনি
দিন যেতেছে চলে

কবে হবে সেই শুভক্ষণ
পতাকা নিয়ে হাতে
দেখবো খোকা আসছে ফিরে
নীড়ের ঠিকানাতে

No comments