যুক্তি

কথার কথা বলতে গিয়েই কাটবে ক্ষণ যদি
কথাই হবে কাজ হবে না, সন্ধ্যা অবধি।
কথার সাথে যুক্তি দিয়ে
ভীতকে করে শক্ত
নিজকে মেলে সবার তরে
ভীষণ পাকাপোক্ত
তবেই হবে আসল কাজ
ভন্ড-বাতিল পাবে লাজ
সত্য পাবে মুক্তি
সমুলে ভুল বিনাশ করে
মেলবে ধরে সবার তরে
তোমার অটুট যুক্তি।

No comments